নারায়ণগঞ্জ ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায খাল খননে গতি বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত ডিসির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধনে ডিসি মো :রায়হান কবির সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

বর্তমান ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব বহাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডেস্ক : করোনা সংক্রমণের কারণে নির্বাচন করতে না পারার জন্য বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব বাড়ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের কাছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন এ বিষয়টি। তিনি বলেছেন, পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন। আমরা জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর করোনাভাইরাসের জন্য প্রথম ধাপের ইউপি নির্বাচনসহ সকল নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৭১ ইউপির ভোটের তফসিল ঘোষণার পর গত ১ এপ্রিল স্থগিত করা হয় এসব নির্বাচন। প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১৯ মার্চ ছিল যাচাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল ২৪ মার্চ আর ভোট-গ্রহণের জন্য ১১ এপ্রিল নির্ধারিত করা ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বর্তমান ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব বহাল

আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১