নারায়ণগঞ্জ ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

আন্ত:জিলার অর্থ আত্মসাতের অভিযোগ সিরাজুল ইসলামের বিরুদ্ধে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: আন্ত:জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সাবেক আহবায়ক সিরাজুল ইসলামের বিরুদ্ধে সংগঠনের ১২ লক্ষধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান আহবায়ক মোসলেহ উদ্দিন সেলিম। এছাড়াও বিদেশ পাঠানোর কথা বলে প্রতারক সিরাজুল ইসলাম বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ জানান একাধিক ভুক্তভোগী।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মৃত হাজী মফিজের ছেলে সিরাজুল ইসলাম। তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত আন্ত:জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আহবায়ক ছিলেন। টানা ১১ মাস দায়িত্ব পালনকালে তিনি আয় ব্যয়ের কোন হিসেব দেননি। ফলে কেন্দ্রীয় কমিটি তাকে বাদ দিয়ে ১৮ জুলাই মোসলেহ উদ্দিন সেলিমকে আহবায়ক করে ৭ সদস্যের কটিটি অনুমোদন দেন।

মোসলেহ উদ্দিন সেলিম বলেন, আমি দয়িত্ব বুঝে নেওয়ার পর কেন্দ্রেীয় কমিটির নির্দেশে মৌখিক ও লিখিতভাবে আয় ব্যয়ের হিসেব চাইলেও সিরাজুল ইসলাম পাত্তা নিচ্ছেন না। আয় ব্যয়ের হিসেব পর্যালোচনা করে দেখি অন্তত ১২ লক্ষাধিক টাকার কোন হদিস নেই। সংগঠনের টাকার হিসেব চাওয়ায় গত ২৭ ডিসেম্বর দুপুরে সিরাজুল ইসলাম ও তার সহযোগী খোরশেদ, নূর হোসেন আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে ২৯ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

স্থানীয়রা জানায়, অন্যের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নতুন নয়। আগেও চাকরির জন্য মালয়েশিয়া পাঠানোর কথা বলে এলাকার ২০-২২ জন লোকের কাছ থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের মধ্যে জাফর ১ লাখ ৬৫ হাজার টাকা, সোহেল ১ লাখ ১০ হাজার টাকা, আলমগীর ৫৫ হাজার টাকা, ইকবাল ৭০ হাজার ও জাহাঙ্গীর আলম রিপন ৪০ হাজার টাকা। তিনি এসব লোকজনের সঙ্গে করেছেন প্রতারণা। চাপে পরে কাউকে দিয়েছেন ভুয়া ভিসা। ফলে তারা বিমান বন্দরে গিয়ে ফিরে আসতে হয়েছে।

ভুক্তিভোগী জাফর বলেন, সংসারের সুখের আশায় বহু স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য সিরাজুল ইসলামকে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু বিদেশ যাওয়া হলনা, টাকাও ফেরত পাচ্ছিনা। টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশসহ বিভিন্ন হুমদি ধামকি দিচ্ছেন। তিনি প্রভাবশালী লোক হওয়ায় মামলা করার সাহস পাচ্ছিনা।

ভুক্তভোগী সোহেল বলেন, বিদেশ যাওয়ার জন্য সিরাজুল ইসলামে আমি দিয়েছিলাম ১ লাখ ১০ হাজার টাকা। বহু টালবাহার পর ৫৫ হাজার টাকা করে ডাচ বাংলা ব্যাংকের দুটি চেক দিয়েছেন। তবে দুটি চেকই ভুয়া।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম রিপন বলেন, গাড়ির যন্ত্রাংশ এনে দেওয়ার জন্য আমি সিরাজুল ইসলামকে ৪০ টাকা দিয়ে প্রতারিত হয়েছি। যান্ত্রাংশ ও টাকা কোনটাই পাইনি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, আমি প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্ত:জিলা সাইলো শাখার সদস্য। মোসলেহ উদ্দিন উড়ে এসে জুড়ে বসেছে। আমার কাছে হিসেব চাওয়ার সে কে। নির্বাচিত কমিটি হলে তাদের কাছে হিসেব দেব। বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছি, তাদের সবার টাকা ফেরত দিয়েছি। আমার কাছে আর কেউ টাকা পাবে না।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন,মোসলে উদ্দিন সেলিম নামে একজন শ্রমিক নেতা সিরাজুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা মারধরের একটি অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

আন্ত:জিলার অর্থ আত্মসাতের অভিযোগ সিরাজুল ইসলামের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫