নারায়ণগঞ্জ ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধনে ডিসি মো :রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মেলায় দেশীয় জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের কোনো বিকল্প নেই। আমাদের এখন ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং অপচয় রোধ হবে।”

দিনব্যাপী এ আয়োজনে কৃষক, ফল ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দিনব্যাপী ফল মেলার উদ্বোধনে ডিসি মো :রায়হান কবির

আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬