নারায়ণগঞ্জ ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বহিস্কৃত বিএনপি নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জসিম (৩৭) ও দুলাল দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে বহিস্কৃত নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন (৫৫) ও তার ভাই কামাল (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জপুলস্থ রাস্তার পাশে ভুক্তভোগী জসিমের বিকাশ ও দুলালের পানের দোকান রয়েছে। অভিযুক্তরা দীর্ঘ দুই বছর ধরে ভুক্তভোগীদের কাছ থেকে দোকান প্রতি মাসিক তিন হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছে। বর্তমানে চাঁদার টাকা দিতে না পারায় দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত কামাল। গত ২৫ জুন অভিযুক্ত কামাল রাত আটটার দিকে ভুক্তভোগীদের দোকানে এসে মাসিক চাঁদার টাকা ১নং অভিযুক্ত সালাউদ্দিনের কাছে পৌঁছে দিতে চাপ দেন। এবং সময় মতো চাঁদার টাকা অফিসে গিয়ে দিয়ে না আসলে ভুক্তভোগীদের বিভিন্নরকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকার দোকানপাট থেকে চাঁদাবাজির উঠে বিএনপি নেতা সালাউদ্দিন ওরফে মদদি সালাউদ্দিন ও তার ভাই কামালোর বিরুদ্ধে। পরবর্তীতে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার সত্যতা পেয়ে পুলিশ সালাউদ্দিনকে গ্রেফতার করে। পরে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকায় দল থেকে সালাউদ্দিনকে বহিষ্কার করা হয়।
অপরদিকে ২০২৪ সালের পাঁচ আগস্টের পর চাঁদা আদায়ের সময় সালাউদ্দিনের ভাই কামালকে হাতেনাতে আটক করে স্থানীয় ছাত্র জনতা। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও ফুটপাত দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এমপি আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া ভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই। তাদের দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এমনটাই অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, আমি একটি অভিযানে আছি। এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।##

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬