নারায়ণগঞ্জ ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জকে অপরাধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলার সমস্ত পুলিশ কর্মকর্তাদের। তার নির্দেশনায় জেলার প্রতিটা থানায় অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত সফল অভিযান পরিচালনার ফলে প্রতিদিনই অপরাধী ধরা পড়ছে পুলিশের জালে। এই সফল অব্যাহত অভিযানের ফলে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় গতকাল ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হলো ফতুল্লা ইসদাইরের শীর্ষ মাদক ব্যবসায়ী, একাধিক গুম, হত্যা সহ বহু সংখ্যক মামলার আসামী রাজ্জাক (৪৫) ও তার পুত্র ওয়াসিম(২৩)।

বুধবার তাদেরকে বন্দর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম, রফিকুল ইসলাম, নন্দন সরকার সঙ্গীয় ফোর্স সহ জেলার বন্দর থানার কুশিয়ারা থেকে রাজ্জাক ও তার পুত্র ওয়াসিমকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ইসদাইর বায়ান্ন বাড়ী থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি করে।

গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, গুম, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজী সহ মোট ১২ টি মামলা এবং পুত্র ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজী মাদক,অস্ত্র সহ সাতটি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬