নারায়ণগঞ্জ ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেশীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকদের নতুন সংগঠন “সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম” এর আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি রাজধানী রিয়াদের বাথহায় রেসাইছ বিল্ডিং এর এশিয়ান রেস্টুরেন্টে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ এর রিয়াদ প্রতিনিধি এস এইচ, হেমায়েতে’র সভাপতিত্বে – অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও জনপ্রিয় একাত্তর টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি, আব্দুল্লাহ আল মামুন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এন টিভি’র সৌদি আরব ব্যুরো চিপ ফারুক আহমেদ চাঁদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোচিত বার্তার প্রকাশক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আরাকান শরীফ, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জসিম উদ্দিন হৃদয়, ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।

সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সবাই ঐক্যবদ্ধভাবে প্রবাসে দেশের ভাবমূর্তি সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞা ও দৃঢ় শপথ গ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫