নারায়ণগঞ্জ ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
সারাদেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রবিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আমি অভিভাবকদের অনুরোধ করব, আজকের দিনে আপনার শিশুকে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ান। নারায়ণগঞ্জে ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটি নিশ্চিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। আপনার শিশুর স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার। একটি সুস্থ প্রজন্মই গড়বে আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, জেলাজুড়ে প্রায় ৫ লাখ শিশুকে এ ক্যাপসুলের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।, জোরদারের কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দসহ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬