নারায়ণগঞ্জ ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

ফতুল্লায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক স্পট শনাক্ত করতে গিয়ে মাদক কারবারিদের অতর্কিত হামলার শিকার হয়েছেন র‍্যাব-১১ এর একটি সিভিল টিমের সদস্যরা। এতে র‍্যাবের তিন সদস্য দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার ‘বাঁধন কমিউনিটি সেন্টার’-এর পেছনে এই হামলার ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন— নাজিবুর, মাহি ও ইব্রাহিম।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির স্পট শনাক্তকরণের উদ্দেশ্যে র‍্যাব-১১ এর একটি সিভিল টিম মাসদাইর লিচুবাগ এলাকায় অভিযানে যায়। টিমটি বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাতনামা মাদক কারবারি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নাজিবুর, মাহি ও ইব্রাহিমকে গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের অবস্থা বিবেচনা করে একজনকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে র‍্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই সিভিল টিমটি সেখানে গিয়েছিল। মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এই নৃশংস হামলা চালায়।

এই ঘটনার পর ফতুল্লা জোনসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারী মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশের একাধিক টিম এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

ফতুল্লায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬