নারায়ণগঞ্জ ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া সাংবাদিক ও নারী নির্যাতনকারী খান মাহমুদ গ্রেফতার আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২ জন এসএসসি/দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ফতুল্লায় অভিযানে দুইটি ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হয়ে এসআই বজলুর ফাঁদ: ভাঙ্গারী ব্যবসায়ীকে হেরোইন দিয়ে ফাঁসানোর অভিযোগ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করলে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব:ডিসি রায়হান কবির পিঠালিপুল কবরস্থানের জমি দখল করে অবৈধ ডাইং কারখানা: এলাকাবাসীর চরম ক্ষোভ

এসএসসি/দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকার বিভিন্ন চলমান এসএসসি/দাখিল/ এসএসসি(ভোকেশনাল
দাখিল (ভোকেশনাল)সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

এসময় তিঁনি এসব কেন্দ্রগুলোর পরীক্ষার পরিবেশ, সিসিটিভিসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাংবাদিকদের বলেন, প্রথম দিনের মতো আজও অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিচ্ছে।
আমি বিশেষভাবে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় রয়েছে এবং কন্ট্রোল রুম থেকে তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ আছে।

এখন পর্যন্ত জেলার কোথাও কোনো প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বনের কোনো তথ্য আমরা পাইনি। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। কেউ নকলের চেষ্টা করলে বা সহায়তা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোতে বিশুদ্ধ খাবার পানি, পর্যাপ্ত আলো-বাতাস, মেডিকেল টিম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছেন এবং কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখছেন। গণমাধ্যমকেও ধন্যবাদ, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে গুজব ছড়ানোর কোন সুযোগ নাই।

আমার বিশ্বাস, এভাবেই শেষ দিন পর্যন্ত আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত পাবলিক পরীক্ষা উপহার দিতে পারব। পরীক্ষার্থীদের বলব, নির্ভয়ে পরীক্ষা দাও। তোমাদের মেধার সঠিক মূল্যায়ন হবে।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলে তিনি সতর্ক করে দেন।কোন প্রকার গাফিলতির খবর পেলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান পাবলিক পরীক্ষাগুলো নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এতে করে শিক্ষার্থীরা একটি স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভুয়া সাংবাদিক ও নারী নির্যাতনকারী খান মাহমুদ গ্রেফতার

এসএসসি/দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬