নারায়ণগঞ্জ ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধিঃ
বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির। রোববার (৫ এপ্রিল) বিকেলে প্রাচীন রাজধানী নারায়য়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের শাহচিল্লাহপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, যেহেতু সোনারগাঁও একটি ঐতিহাসিক স্থান তাই এই অঞ্চলে অনেক দেশী বিদেশী পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে অজু খানা, পাবলিক টয়লেট সহ প্রাথমিক ভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়।
পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান, স্থানীয় মেম্বার মোঃ মানিক, মেঃ আবদুল আজিজ, ওসমান গনী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সমাধিতে শান্তিশৃঙ্খলা ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
উল্লেখ্য, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (শাসনকাল: ১৩৯০-১৪১১) বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তিনি ন্যায়বিচার, সুশাসন, শিল্প-সাহিত্য এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের জন্য বিখ্যাত। সোনারগাঁওয়ে তার রাজধানী থাকাকালীন তিনি কামরূপ জয় করেন এবং ফার্সি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। তার সমাধি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬