নারায়ণগঞ্জ ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ প্রায় ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে লোকজন রাস্তা পার হতে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বক্তারা আরো বলেন, তাদের এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।এসময় উপস্থিত ছিলেন,আব্দুল মান্নান, মামুন, মামুন, বিদুৎ, কাসেম, মনির, সুরুজ মিয়া, ইসমাইল, গোলজার, ইব্রাহিম, ইসরাফিল, মুজিবুর রহমান, আব্দুল কাসেম, আবু সাইদ, দুলাল, মুসা, সমির আলী, আক্কাস, সাত্তার,শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬