নারায়ণগঞ্জ ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফতুল্লায় অভিযানে দুইটি ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া তরল বর্জ্য উৎপন্ন করায় দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে কারখানাগুলোর বৈদ্যুতিক মিটারও খুলে ফেলা হয়।

জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ফতুল্লার কুতুবাইল এলাকার ‘জিলানী ডাইং’ এবং একই এলাকার বটতলা-রেললাইন সংলগ্ন ‘রাজ্জাক ডাইং’ নামের দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ইটিপি ছাড়া বর্জ্য নিষ্কাশনের অভিযোগ ছিল।

এ সময় শাসনগাঁও, এনায়েতনগরে অবস্থিত ‘এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড’ পরিদর্শনে গিয়ে কারখানাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং আইন অমান্যকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় অভিযানে দুইটি ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬