নারায়ণগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নাসিক ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিং এলাকায় ব্যাঙের ছাতার মত অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ রয়েছে। নেই নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষের অভিযান। গত ৬ মাস আগে হাউজিংযে অভিযান করলেও এখন আর অভিযানের তৎপরতা নাই নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষের। সিদ্ধিরগঞ্জ হাউজিং এ তিন শতাধিক বহুতল ভবন রয়েছে। হাউজিংয়ের পাশে ভূমিপল্লী এলাকাতে ২ শতাধিক বহুতল ভবন রয়েছে। হাউজিং অভিযান হলেও গক কয়েক বছরে ভূমিপল্লীতে অভিযান হয়নি।

তবে বিশেষ করে হাউজিংয়ের ৭ নাম্বার গলির সবগুলো বহুতল ভবনে অবৈধভাবে রাইজার টেনে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

বহুতল ভবন গুলোতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর আবারো অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে ভবন মালিকদের বিরুদ্ধে।

অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন ভবন মালিকরা হলো, কফিল উদ্দিন (৬০) তার ৪ তলা, ৩ তলা ও ১ তলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর আবারও এসব ভবনে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

আবদুল আজিজ (৬৫) তার ৬ তলা ভবনের ১২ টি অতিরিক্ত চুলা অবৈধ ভাবে ব্যবহার করছে তাঁর গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর তিনিও আবারো অবৈধভাবে তার ভবনটিতে গ্যাস সংযোগ দিয়েছেন।

ড্রেজার ব্যবসায়ী জহির (৫০) তার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনিও রাতের আঁধারে অবৈধভাবে তার ভবনটিতে গ্যাস সংযোগ দিয়েছেন।

রিপন মোল্লার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর তিনিও তার ভবনটিতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন আবারও।

হাউজিং এলাকার বহুতল ভবনের মালিক ফাইজুল, রহমান, মজিবর, হোসেন, নজরুল, কামাল ভিলা, আমানুল্লাহ, হাউজিং মসজিদ কমিটির সাবেক সভাপতি রিয়াজ গংরা অবৈধ ভাবে সংযোগ দিয়ে সরকারের প্রতিমাসে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করছে। এতে করে প্রতি বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। শুধু তাই নয় হাউজিং এলাকায় একটি সক্রিয় গ্যাস চোর সিন্ডিকেট রয়েছে। চক্রটি তথাকথিত বিএনপি নেতা পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা বাড়ির মালিকদের কাছ থেকে আদায় করছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ড ভূমিপল্লী ও হাউজিং এলাকায় উক্ত ব্যক্তিদের বহুতল ভবনে গ্যাস সংযোগ রয়েছে। উক্ত বাড়ির মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা করা সম্ভব হয়নি। বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের ম্যানেজের চেষ্টা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ভূমিপল্লী ও হাউজিং এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী ও হাউজিং এলাকা নিয়ন্ত্রণ করছে কিছু নামধারী বিএনপির লোকজন। তারা বিএনপির পরিচয় দিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর অবৈধ গ্যাস সংযোগ দিয়ে এলাকাগুলো থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা তিতাস গ্যাসের কর্মকর্তাদের ম্যানেজের কথা বলে প্রতিমাসে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী ভবন গুলো থেকে মাসে কয়েক লক্ষ টাকা তুলছে।

সচেতন মহলের দাবি, উক্ত ভবনগুলোতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভবন মালিকদের আইনের আওতায় আনা হোক।

উক্ত বিষয় জানতে নারায়ণগঞ্জ তিতাসের গ্যাসের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান আজাদ বলেন, সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আমরা খুব দ্রুত অভিযান করবো। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য থাকে যে, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান পাঠান বাদী হয়ে গত ২০২৪ সালের মে মাসের ২৭ তারিখে আটি হাউজিং এলাকার অবৈধ গ্যাস ব্যবহার করায় মোঃ রিয়াজ, কফিল,
আমানুল্লাহ, মোস্তফা, রিপন মোল্লা, ফাইজুল, শফিক, শাহীন, মাহবুব আলমসহ ৩৭ বাড়ির মালিকদের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬