নারায়ণগঞ্জ ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত ।

তাঁর সরাসরি তত্ত্বাবধানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে।

আজ সন্ধ্যায় দিকে পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগমন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিলে গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসিফ আল জিনাত তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। ।

এসময় বিশৃঙ্খলা সামলাতে এবং প্রকৃত ব্যবহারকারীরা যাতে সহজেই তেল পেতে পারেন, সেজন্য ইউএনও আসিফ আল জিনাত সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন। এ সময় তার সাথে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তার রাশেদুল হাসান ও সোনারগাঁ থানা পুলিশ।

ইউএনও আসার আগে তেল বিতরণের সময় পাম্পে যে হুড়োহুড়ি ও মারমুখি অবস্থান দেখা গিয়েছে , আসার পর ছিল তার উল্টো চিত্র। তিনি নিজে উপস্থিত থেকে আরোহীদের সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করান।

সুশৃঙ্খলভাবে তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। তারা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার সুযোগ না থাকায় সবাই সমান সুযোগ পেয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিয়ম মেনে চলায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে, তবে আমি আসার আগে গাড়ি রাখার ব্যবস্থাপনার কারণে একটু ঝামেলা হয়েছিল তবে আমি এসে এবং আমাদের পুলিশের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

আপডেট সময় : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬