নারায়ণগঞ্জ ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধিঃ
আজ সারাদেশের সকল বোর্ডে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সর্বমোট ৫১৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (২১শে এপ্রিল) সোনারগাঁওয়ের মোগরাপাড়া এএইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তন এবং হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র দু’টি পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় দেশবাসীসহ সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আন্তরিক শুভকামনা প্রকাশ করেন। সেইসাথে পরীক্ষা কেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্য বিশ্রামাগার এর ব্যবস্থা করেন এবং প্রচন্ড গরমের স্বস্তিতে অভিভাবকদের জন্য কিছু বিস্কুট ও পানির ব্যবস্থা করেন তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক ফ্যান চালু রাখার নির্দেশ দেন।
এ সময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানসহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

আপডেট সময় : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬