নারায়ণগঞ্জ ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক এলাকার খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পেয়ে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

তিনি আরও জানান, এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালায়। পরে একে একে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬