নারায়ণগঞ্জ ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে এক স্থানীয় পত্রিকায় সাংবাদিক মোহাম্মদ আলী হোসেনের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। মিথ্যা সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলী হোসেন।

ভুক্তভোগী সাংবাদিক আলী হোসেন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়াচ্ছে, যা তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা শুধু অনৈতিকই নয়, এটি পেশাগত নীতিমালার পরিপন্থী। একটি মহল আমার পেছনে পরিকল্পিতভাবে লেগে থেকে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।”

আলী হোসেন আরও বলেন, “যদি এটাই সাংবাদিকতার চর্চা হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে—সাংবাদিকতার নীতি-নৈতিকতা কোথায়? কিসের সংগঠন, কিসের পেশাগত দায়িত্ব? একজন সাংবাদিককে লক্ষ্য করে এভাবে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬