নারায়ণগঞ্জ ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:
ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল।

আজ এক প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, নারায়ণগঞ্জবাসী এমনিতেই যানজটে নাকাল অবস্থা। এরইমধ্যে নারায়ণগঞ্জ শহরের মধ্যস্থল ও পুরো নারায়ণগঞ্জ জেলার রোগীরদের একমাত্র আশ্রয়স্থল খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নিকটবর্তী এবং জেলা প্রশাসকের বাংলো লাগোয়া কন্টেইনার পোর্ট স্থাপনের কাজ চলছে। এই পোর্ট চালু হলে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে দিনে কমপক্ষে শতাধিক কন্টেইনারবাহী ট্রেইলার ও কভার্ড ভ্যান চলাচল করবে। অথচ এ ধরনের ৩০/৩২ চাকার ভারী যানবাহন চলাচলের মত প্রশস্ত সড়ক বা মোড় এই শহরে নেই। ফলে যানজট স্থায়ী রূপ নেবে এবং নগরবাসী, বিশেষ করে রোগীরা চরম দুর্ভোগের শিকার হবেন।

খোরশেদ আরো বলেন, আমরা জানি আলীগঞ্জের বিপরীতে অবস্থিত পানগাঁও কন্টেইনার পোর্ট এখনো পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। সেখানে নতুন করে একটি ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলে পোর্ট নির্মাণের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।
যদি শিল্প ও বাণিজ্যিক প্রয়োজনে নতুন পোর্ট স্থাপনের প্রয়োজনীয়তা থাকে, তবে তা শহরের বাইরে যেমন কাঁচপুর (ইপিজেড সংলগ্ন) অথবা বিসিকের নিকটবর্তী বক্তাবলী এলাকায় নদীর তীরে স্থাপন করা যেতে পারে। কারন কাঁচপুরে (ইপিজেড সংলগ্ন) হাইওয়ে সুবিধা ও বক্তাবলীতে (বিসিক সংলগ্ন) মোক্তারপুর ফ্লাইওভারের সুবিধা থাকায় যানজট এড়ানো সম্ভব হবে এবং অনগ্রসর এলাকার অবকাঠামোগত ও আর্থিক উন্নতি ঘটবে।

আমরা ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী উন্নয়ন চাই না। বরং একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর গড়ে তুলতে চাই। আমাদের দাবী এই পোর্ট নির্মানের প্রকল্প অবিলম্বে বাতিল করে এই শহরকে নিরাপদ ও বাসযোগ্যও রাখতে হবে। আমরা প্রত্যাশা করি অবিলম্বে বর্তমান গণতান্ত্রিক সরকার এই অযৌক্তিক প্রকল্প বাতিল করে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের

আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬