নারায়ণগঞ্জ ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

আড়াইহাজারে পাগলীর জোড়া শিশু প্রসব, দত্তক নিলেন দুইজনে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা বাজারে বৃহষ্পতিবার সকালে এক পাগলী জোড়া শিশু প্রসব করেছেন। এদের মধ্যে একজন ছেলে শিশু এবং অপরজন মেয়ে শিশু। শিশু দুটির ভবিষ্যৎ বিবেচনা করে ঘটনাস্থল থেকেই স্থানীয় দুই হৃদয়বান ব্যাক্তি দুজনকেই দত্তক নিয়ে নিয়েছেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ২৫/৩০ বছর বয়সী এক পাগলী উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় ঘুরা ফেরা করতো। বৃহষ্পতিবার সকালে ওই পাগলী উচিৎপুরা বাজারের একটি গলিতে জমজ শিশু প্রসব করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে সংবাদ দেন।

পুলিশ বলছে, বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু সমাজসেবা অধিদপ্তর এ ব্যাপারে দায়সারা ভুমিকা পালন করায় স্থানীয়দের সাথে আলাপ আলোচনা ক্রমে মেয়ে শিশুটিকে আগুয়ান্দী গ্রামের আবুল বাসারের ছেলে হানিফা এবং ছেলে শিশুটিকে একই গ্রামের মান্নানের ছেলে হান্নান দত্তক হিসেবে নিয়ে যান বলে স্থানীয় ভাবে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করাই এবং বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরকে অবগত করি। পরবর্তী ঘটনা সম্পর্কে আমার আর কিছু জানা নাই।

আড়াইহাজার উপজেলা সমাজসেবা আিধদপ্তরের কর্মকর্তা  হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনেছি কিন্তু আমাকে অফিসিয়াল ভাবে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়নি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি শিশু দুটিকে আজিমপুর শিশু কেন্দ্রে পাঠানোর জন্য সমাজসেবা অফিসারকে বলেছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে পাগলীর জোড়া শিশু প্রসব, দত্তক নিলেন দুইজনে

আপডেট সময় : ১০:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২