নারায়ণগঞ্জ ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকার বিভিন্ন ডাইং কারখানায় পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার, (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর ও র‍্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে জসীমউদ্দীন নিট অ্যান্ড ডাইং কোম্পানিকে ১ লাখ টাকা এবং এস আর নিট ডাইংকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, ইটিপি ছাড়াই তরল বর্জ্য নিষ্কাশন এবং বায়ুদূষণ সৃষ্টির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শিল্প কারখানার কারণে নদী ও বায়ু দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাইং কারখানার রঙিন বর্জ্যে খাল-বিল ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নিলে পরিবেশ দূষণ কমে আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬