নারায়ণগঞ্জ ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এক জমকালো আয়োজন নিয়ে আসছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

আগামী ২ মে, ২০২৬ খ্রি নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

আয়োজক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রীড়া উৎসবটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং প্রতিভাবান খুদে অ্যাথলেটদের খুঁজে বের করতেই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে। ওসমানী পৌর স্টেডিয়ামের সুবিশাল মাঠে এই আয়োজনে নানা ধরণের আকর্ষণীয় ইভেন্ট রাখা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নারায়ণগঞ্জের অভিভাবক এবং শিশু-কিশোরদের নির্ধারিত সময়ে স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শিশু-কিশোররাই আমাদের ভবিষ্যৎ। মোবাইল ও ডিজিটাল আসক্তির এই যুগে মাঠের খেলাধুলাই পারে তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ বিনোদনের প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন, “এই আয়োজনের মধ্য দিয়ে আমরা গ্রাম ও শহরের প্রতিটি শিশুর মাঝে খেলাধুলার আনন্দ ছড়িয়ে দিতে চাই। আজকের নতুন কুঁড়িরাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে। আমি নারায়ণগঞ্জের সকল অভিভাবককে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদের হাত ধরে ২ মে বিকেলে ওসমানী স্টেডিয়ামে নিয়ে আসুন। চলুন, সবাই মিলে একটি মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তুলি।”
আশা করা হচ্ছে, এই আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা

নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

আপডেট সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬