নারায়ণগঞ্জ ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

“মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: সিফাত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির।

এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন, মোঃ রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া, মোঃ হুজ্জাতুল ইসলাম ও রিমা খাতুন। বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি সৈয়দ ফরহাদ হোসেন বলেন, “শিল্প-কারখানার বর্জ্য, নদী দখল ও বায়ু দূষণ রোধে মনিটরিং জোরদার করা হচ্ছে। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা তৈরি করাও জরুরি। ইটিপি ছাড়া কোনো কারখানা চলতে দেওয়া হবে না। দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন বলেন, “শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করা সম্ভব।”

উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও শিল্প মালিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

আপডেট সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬