নারায়ণগঞ্জ ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসসহ এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে। মঙ্গলবার গভীর রা‌তে উপ‌জেলার বিশনন্দী ইউনিয়‌নের কড়ইতলা‌ গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে থাকা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৯ ভরি রুপা এবং ঘরের অন্যান্য জিনিসপত্র লুট করে। সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে ও বেড়ায় আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। তিনি বলেন, “গত বছরও এই বাসায় ডাকাতি হয়েছিল।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাতদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬