নারায়ণগঞ্জ ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— বিশনন্দী এলাকার ইমান উদ্দিনের ছেলে মো. কালু হোসেন (৪৫) ও মৃত সহিদুল্লাহর ছেলে জহিরুল ইসলাম (৪০)।

পুলিশ সূত্র জানায়, আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে কালু ও জহিরুলকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক

আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬