নারায়ণগঞ্জ ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

দ্রুত গণটিকা কর্মসূচী বাস্তবায়ন করতে হবে : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

‌বিশেষ প্রতিনিধি :

গণটিকা নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচিটি শুরুতেই হোঁচট খেল বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এ পরিস্থিতি মানুষকে আশাহত ও শঙ্কিত করে তুলবে, সন্দেহ নেই। বড় আকারে গণটিকাদান কর্মসূচির ঘোষণা মানুষকে করোনা মোকাবিলার ব্যাপারে আশাবাদী করে তুলেছিল। কাজেই যত দ্রুত সম্ভব এ লক্ষ্য পূরণ করতে হবে আমাদের। অন্যথায়, বড় ঝুঁকিতে পড়তে পারে দেশ।

রবিবার (৮আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বকে রীতিমতো ওলটপালট করে দিচ্ছে করোনা নামের ভাইরাস। এ মহামারিতে বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। কোটি কোটি মানুষ পড়েছে আর্থিক সংকটে। মৃত্যু, শোক আর সংকটের মধ্যে কাটিয়েছে মানুষ। বড় ধরনের সংকটে পড়েছে শিক্ষা কার্যক্রম। বাংলাদেশও এর বাইরে নয়। এ প্রেক্ষাপটে জীবন ও জীবিকা দুটির সুরক্ষার জন্যই বড় প্রয়োজন দেশের সিংহভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা।

নেতৃদ্বয় বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনও জানে না কোথায়, কখন, কীভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়ায় এ বিভ্রান্তি আরও বেড়েছে।

১৮ বছরের বেশি বয়সী সবাইকে গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় আরো বলেন, পরিচয়পত্রের ভিত্তিতে টিকাকেন্দ্রে উপস্থিত সবাইকে টিকা দিতে হবে। এমনকি পরিচয়পত্র না থাকলেও ১৮ বছর পূর্ণ হলেই তাকে টিকার আওতায় আনা উচিত।

তারা টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের পাশাপাশি উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী-মেহনতি মানুষকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে বলেন, টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

দ্রুত গণটিকা কর্মসূচী বাস্তবায়ন করতে হবে : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১