নারায়ণগঞ্জ ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :

দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী।

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী আয়োজনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার( ৫ই অক্টোবর) সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

আগামী ৫ নভেম্বর থেকে শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন কাব শিশু অংশগ্রহণ করবে। কাব ক্যাম্পুরীর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি স্কাউটিংয়ের আদর্শ ও চেতনা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সভায় কাব ক্যাম্পুরী সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, খাবার ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “দীর্ঘ ৮ বছর পর ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। স্কাউটিং শিশুদের শুধু বইয়ের শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষা দেয়। এই ক্যাম্পুরী শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেম জাগ্রত করবে। আমরা ৫৫০ জন কাব শিশুর জন্য একটি নিরাপদ, শিক্ষণীয় ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এটি নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পুরী সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয়

নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬