সোনারগাঁ প্রতিনিধ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসেবী, মাদক মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী হিসেবে ১৬ জন, মাদক মামলায় দুজন, বৈষম্যবিরোধী মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শুভ (২৫), মো. শিমুল (১৮), কামাল (৪৯), অহিদুল্লাহ (৩৪), আব্দুল আলী (৪৫), মো. সুমন (২৭), মো. আলমিন (৩০), রাসেল মিয়া (২৪), মামুন খান (২৫), আল আমিন (৪০), জাহাঙ্গীর (৩২), মো. নবীর হোসেন (৪০), মো. শামীম (২৫), মো. রাজিব হোসেন (২২), মো. শফিকুল ইসলাম (জান) (৪০) ও পাভেল (২৩)।
এ ছাড়া মাদক মামলায় এমদাদুল হক ইদু (৩৮) ও তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমান (২৮) ও জোয়েল (৩৯)।
অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















