নারায়ণগঞ্জ ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদক থেকে দূরে রাখা ও পুনর্বাসনের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৫০ বন্দিকে নিয়ে ৬০ ঘণ্টার গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

আলোচনায় কারাগারে থাকা বন্দিদের মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। বক্তারা মাদকাসক্তির শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বলা হয়, কারাগারে বন্দিদের শুধু শাস্তি ভোগের সুযোগ দেওয়াই নয়, বরং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করাও গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিরা কারামুক্তির পর সমাজে পুনর্বাসিত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

এরই অংশ হিসেবে ৫০ বন্দিকে হাতে-কলমে গার্মেন্টস প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে বক্তব্য দেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদিত পণ্যের লাভাংশের একটি অংশ প্রশিক্ষণে নিয়োজিত বন্দিদের দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া কারাগারে বন্দিদের জন্য বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বন্দিরা কারা লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে তা পড়ে লিখিত পুস্তক-সমালোচনা জমা দেন। প্রতিযোগিতায় বিজয়ী অর্জন কারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬