নারায়ণগঞ্জ ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫ বিশ্ব শিক্ষক দিবস পালিত: নারায়ণগঞ্জে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্গাপূজায় গুজব ঠেকানোসহ ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ উৎসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন: এসপি হাবিবুর রহমান বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি রায়হান কবির আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৫ অক্টোবর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন, প্যারেড, সাক্ষাৎকার, চাকরির খতিয়ান ও পুরস্কার নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণ, ঢাকা) মো. তরিকুল ইসলাম এবং আরআই, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ মো. আব্দুল কাদের।

পরীক্ষা শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পদোন্নতি পরীক্ষা পুলিশ বাহিনীর পেশাগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি হবে। এখানে তদবির বা অনিয়মের কোনো সুযোগ নেই। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, যারা পদোন্নতি পাবেন, তাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। দেশপ্রেম, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু।v

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬