নারায়ণগঞ্জ ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন :

নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার ঐতিহ্যবাহী খাজা সুপার মার্কেটের চারতলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা ও তাস জব্দ করা হয়।

গতকাল রোববার রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে মার্কেটের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে জুয়ার আসর বসছিল বলে অভিযোগ ছিল। অভিযানে হাতেনাতে ২৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফ্ল্যাটটি এক রাজনৈতিক নেতা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। এটি থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। সে যেই হোক, অপরাধ করলে ছাড় পাবে না। খাজা মার্কেটের অভিযান তারই অংশ। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬