নারায়ণগঞ্জ ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, মাঝিনা, বড়ালু পাড়াগাঁও, কেওঢালা মৌজায় জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১৮ অক্টোবর রবিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক ইউনিয়ন ভূমি অফিসের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার।

সভায় বক্তব্য রাখেন এডভোকেট নাজমুল হাসান, ভুক্তভোগী জমির মালিক নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজী সিরাজুল ইসলাম, কেওঢালা গ্রামের হাসনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় অসাধু জালিয়াত চক্র, ভুয়া ও খাড়া দলিল সৃজন করে জমি দখলে নিচ্ছে। কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে জমির নামজারি সম্পাদন করা হচ্ছে।

জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে কৃষকদের জমি আবাসন প্রকল্পে বিক্রি করে দিচ্ছে। তাতে জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন। যাচাই-বাছাই করে জমির নামজারি করতে হবে। অবৈধ নামজারি ও কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে তারা স্মারকলিপি প্রদান করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬