নারায়ণগঞ্জ ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫ বিশ্ব শিক্ষক দিবস পালিত: নারায়ণগঞ্জে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্গাপূজায় গুজব ঠেকানোসহ ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ উৎসবের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন: এসপি হাবিবুর রহমান বিশ্ব বসতি দিবসে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি রায়হান কবির আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ (০৮ অক্টোবর হতে ২৯ অক্টোবর) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫ অক্টোবর ) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৎস্য দপ্তরের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা বাস্তবায়নে ছিল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সকল নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “মা ইলিশ রক্ষা করা মানে আগামীর ইলিশ সম্পদ রক্ষা করা। জাতীয় এই সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ সময়ে কেউ নদীতে নামলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রকৃত জেলেদের জন্য সরকারি সহায়তা (ভিজিএফ) নিশ্চিত করা হবে। জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে মাঠে থাকবে।”

তিনি জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২২ দিন ধৈর্য ধরে সরকারি নির্দেশনা মেনে চলুন, এতে পরবর্তীতে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং আপনারা লাভবান হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬