নারায়ণগঞ্জ ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

৫৯ বসন্ত পার করে ৬০ বসন্তে পা দিয়েছেন এ.কে.এম শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমানের জন্মদিন আজ রোববার ৷ ৫৯ বসন্ত পার করে ৬০-এ পা দিয়েছেন তিনি। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক গণপরিষদের সদস্য একেএম শামসুজ্জোহার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তিনি। বাবা ছিলেন একাধারে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত। মা নাগিনা জোহাও ছিলেন একজন ভাষা সৈনিক। শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি। ২০১৪ সালের ৩০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। মেঝ ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ’র সভাপতি।
নারায়ণগঞ্জ বার একাডেমি থেকে এসএসসি, তোলারাম কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্মাতক এবং নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল এল বি ডিগ্রি র্অজন করেন শামীম ওসমান।

প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান শামীম ওসমান যখন অষ্টম শ্রেণির ছাত্র সে সময় বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে পোস্টার লাগাতে গিয়ে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হয়েছিলেন। ৮০’র দশকের প্রথমভাগে সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। ৮১ সালে তিনি তোলারাম কলেজে ছাত্র-ছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেন এই ছাত্র নেতা। পরবর্তীতে শহর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৮ সালের ৯ জুন লং মার্চে খালেদা জিয়ার গাড়ি বহরে বাঁধা, সংসদে জ্বালাময়ী ভাষণ, স্বাধীনতা বিরোধীদের নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা, নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করে আলোচিত হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের ডিজিটাল টেলিফোন, লিংক রোড নির্মাণ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, সিদ্ধিরগঞ্জে গ্যাস সমস্যার সমাধান, বক্তাবলীতে বিদ্যুৎ সংযোগ, তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন আদালত ভবন, জেলা কারাগার নির্মাণ, চলমান ডিএনডি প্রকল্প শামীম ওসমানের বড় কাজগুলোর অন্যতম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে শামীম ওসমান এক ছেলে ও এক মেয়ের জনক। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

৫৯ বসন্ত পার করে ৬০ বসন্তে পা দিয়েছেন এ.কে.এম শামীম ওসমান

আপডেট সময় : ০৫:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১