নারায়ণগঞ্জ ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে জমির মালিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নজরুল ইসলাম ও খোকন আহমেদ নামে দুই জমির মালিক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার (১০ আগষ্ট ) সকাল ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় তাদের জমিতে কাজ চলাকালে ফতুল্লার ভূঁইঘর এলাকার কাজী আব্দুস সামাদের ছেলে আব্দুস সাত্তার (৫০), রুহুল আমিনের ছেলে সাকিব (৪১), মাসুদসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় জমির সীমানার বেড়া ভাঙচুর এবং বিভিন্ন নির্মাণসামগ্রী লুটপাট করা হয়। হামলায় জমির মালিক নজরুল ইসলাম ও খোকন আহমেদ আহত হন।

‘২ কোটি টাকা না দিলে জমিতে কাজ করা যাবে না’

ভুক্তভোগী জমির মালিক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সাইনবোর্ড এলাকায় তাদের জমিতে উন্নয়নমূলক কাজ শুরু করলে আব্দুস সাত্তার বাধা দেন। এর কারণ জানতে চাইলে তিনি ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমিতে কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

নজরুল ইসলামের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আব্দুস সাত্তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় তিনি ও তার সহযোগী জমির মালিক খোকন আহমেদ আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়ার ভাগ্নে পরিচয় দিয়ে আব্দুস সাত্তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের জমিতে কাজ করতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।

আগের হামলারও অভিযোগ

জমির মালিক খোকন আহমেদ বলেন, চলতি বছরের ২৭ মে তাদের জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে আব্দুস সাত্তার, সাকিব ও মাসুদসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় জমিতে ভাঙচুর এবং নির্মাণসামগ্রী লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

খোকন আহমেদের দাবি, একই বিরোধের জেরে গত রবিবার (৯ আগস্ট ) আবারও তাদের ওপর হামলা চালানো হয়। ২ কোটি টাকা চাঁদা না দিলে জমিতে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এমনকি তাদের হত্যা করে লাশ জমির মধ্যেই মাটিচাপা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন খোকন আহমেদ।

তিনি বলেন, এসব ঘটনার পর থেকে জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২০২২ সালেও হামলার অভিযোগ

এদিকে, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ১২ মার্চ ফতুল্লার শান্তিধারা এলাকার বাসিন্দা কাউসার আহমেদের ওপর হামলার অভিযোগও উঠেছে আব্দুস সাত্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ওই ঘটনার কথা উল্লেখ করে কাউসার আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুস সাত্তার মানুষের ওপর অত্যাচার-নির্যাতন এবং অন্যের জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার দাবি, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও আব্দুস সাত্তারের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি।

হাসপাতাল মালিকের কাছেও চাঁদা দাবির অভিযোগ

সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালের মালিকের কাছেও আব্দুস সাত্তার ৫ কোটি টাকা চাঁদা দাবি করছেন বলে অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীনের দাবি, দাবিকৃত টাকা না দেওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

অন্যদিকে রঘুনাথপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়ার ভাগ্নে পরিচয়ে আব্দুস সাত্তার এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল এবং সাধারণ মানুষকে হয়রানির নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মারধর ও মামলা দিয়ে হয়রানি করা হতো বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কাজী আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমি এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী জমির মালিকরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬