নারায়ণগঞ্জ ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার(২৩আগ ষ্ট) সকালে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সিফাত উদ্দিন।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা আদায় এবং সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইন খাজনা আদায় এবং নাগরিক সেবা দ্রুততর করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া সভায় রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও সেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

আপডেট সময় : ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬