নারায়ণগঞ্জ ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ব্যবসায়িক নগদ ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মৌচাক বুকস গার্ডেন এলাকার বাসিন্দা। প্রায় ৯ মাস আগে ময়মনসিংহের কোতোয়ালী থানার মাসকান্দা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা লাইলী আক্তার (৩৮)-কে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন তিনি। বিয়ের পর তারা মিজমিজি মৌচাক বুকস গার্ডেন এলাকায় একসঙ্গে বসবাস করছিলেন।

লিখিত অভিযোগে শরিফুল ইসলাম দাবি করেন, বেশ কিছুদিন ধরে তার স্ত্রী ইচ্ছামতো চলাফেরা করতেন এবং এ নিয়ে কিছু বলতে গেলে তার সঙ্গে ঝগড়া-বিবাদ ও খারাপ আচরণ করতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই ভোর আনুমানিক ৬ টার দিকে শরিফুল ইসলাম বাসায় থাকা অবস্থায় তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে কাপড় চোপড়সহ বাসা থেকে চলে যান। এ সময় তিনি স্বামীর দেওয়া ১৩ ভরি স্বর্ণের গহনা, যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা এবং বাসায় রাখা ব্যবসায়িক নগদ ৩২ লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

আপডেট সময় : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬