নারায়ণগঞ্জ ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরাগনগর এলাকায় পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নিলুফা ও মাসুমা গংয়ের বিরুদ্ধে। চাঁদার টাকা না দেওয়ায় সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

গণমাধ্যমকর্মীদের কাছে কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ করেন সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর মা হাসনা বানু ও বোন ইয়াসমিন।

অভিযোগকারী পরিবারের দাবি, পারিবারিক একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে তা মীমাংসার কথা বলে নিলুফা ও মাসুমা গংয়ের পক্ষ থেকে তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

হাসনা বানু ও ইয়াসমিনের অভিযোগ, টাকা না দেওয়ায় সৌদি প্রবাসী মোহাম্মদ আলী এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়ার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তারা।

তারা এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

আপডেট সময় : ১২:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬