নারায়ণগঞ্জ ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামালের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় জুনু চেয়ারম্যানের পুকুরপাড় সংলগ্ন পূর্ব পাশের পাকা সড়ক থেকে মোঃ রাসেল (২৯)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল উপজেলার ছোট আলমদী এলাকার বাসিন্দা। তিনি মোঃ মহসিন মিয়ার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬