নারায়ণগঞ্জ ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: রাজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজ-পরীর বিচ্ছেদ হয়েও যেনো হইল না। এখন একসঙ্গেই আছেন, বেশ সুখেই আছেন বলেও জানালেন। শনিবার একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বললেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’

কয়েক সপ্তাহ আগেও রাজ-পরীর সংসারে ছিল সম্পর্কের টানাপোড়েন। রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ‘কাঠগড়ায়’ দাঁড় করায়। অন্যদিকে পরীর সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেনো অতীত। ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা।

এক প্রশ্নের জবাবে রাজ জানালেন তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন। রাজের ভাষ্য, পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।’ ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। একইবছর ১০ অক্টোবর গোপনে বিয়ে হয় তাদের।

শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। পরে বছর জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: রাজ

আপডেট সময় : ১২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩