আন্তর্জাতিক মানের বিউটি সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন দেশের হেয়ার এক্সপার্ট ও মেকআপ আর্টিস্ট কোয়েল আক্তার। এরই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
মালয়েশিয়ার অ্যাস্থেটিক্স ইন্টারন্যাশনাল একাডেমিতে ‘অ্যাডভান্সড হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার’ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন কোয়েল আক্তার। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক বিউটি ট্রেন্ড এবং উন্নত হেয়ার ও স্কিন কেয়ার পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান তিনি।
এর আগে শ্রীলঙ্কা, ভারত ও নেপালেও বিভিন্ন বিষয়ে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন কোয়েল আক্তার। শ্রীলঙ্কায় স্পেশালাইজড হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার কালার, ভারতে অ্যাডভান্সড হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার কালার এবং নেপালে স্কিন-ফ্রেন্ডলি প্র্যাকটিসের পাশাপাশি স্পেশালাইজড হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার কালার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
বিভিন্ন দেশের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাহকদের আধুনিক, নিরাপদ ও মানসম্মত সেবা দেওয়াই তাঁর লক্ষ্য। কোয়েল আক্তারের মতে, সময়ের সঙ্গে বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তি ও পদ্ধতি যুক্ত হচ্ছে। তাই পেশাগত দক্ষতা ধরে রাখতে এবং আরও উন্নত সেবা দিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
নিজের পরিচালিত ‘ওয়ান স্মার্ট বিউটি পার্লার’ এবং নিজস্ব ব্র্যান্ড ‘বিউটিনো’-কে আন্তর্জাতিক মানের বিউটি কেয়ার সেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে গ্রাহকদের জন্য উন্নত সেবা, পেশাদারিত্ব এবং নিরাপদ ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে চান কোয়েল আক্তার।
তিনি বলেন, “আজ যা শিখছি, আগামীকাল তার চেয়েও ভালো কিছু শেখার চেষ্টা করছি। গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। সৌন্দর্যচর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এই পথচলায় যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিউটি ইন্ডাস্ট্রিতে নিয়মিত প্রশিক্ষণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কোয়েল আক্তারের এই উদ্যোগ দেশের বিউটি কেয়ার খাতে পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার
-
মধ্যপ্রাচ্য ইনচার্জ - ফারুক আহমেদ চান - আপডেট সময় : ০২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
















