নারায়ণগঞ্জ ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ জনকে মারধর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৮২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ জনকে মারধরের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আব্দুস সালাম বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী মধ্যপাড়া বড় পুকুরপাড় এলাকায় পৈত্রিক ও ক্রয় সূত্রে ৯৫ শাতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন আল আমিন, আব্দুস সালাম, শরীফ, মোহাম্মদ আলি ও মিলন। তারা গত মঙ্গলবার জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে বেলা ১২ টার দিকে গোদনাইল এসও মন্ডলপাড়া এলাকার আমানউল্লা, তার ছেলে মনির, ভাই জামান, মৃত বারেক মিয়ার ছেলে বাবুল ওরফে দালাল বাবুল ও শহীদ ওরফে কালু শহীদসহ অজ্ঞাত লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে কদমতলী এলাকার মৃত ইজ্জত আলির ছেলে আব্দুস সালাম ও তার ভাই হযরতকে মারধর করে। খবর পেয়ে তাদের ভাতিজা সজিব আহম্মেদ ও আরিফ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে। এসময় আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা নানা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। এ ঘটনায় রাতে উল্লেখিত ৫ জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সালাম। থানার এসআই মো: কাজল মজুমদার অভিযোগের তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে জমিতে তাদের অংশ আছে দাবি করে বলেন, আব্দুস সালামগং জোর করে নির্মাণ কাজ করছে।
এসআই কাজল মজুমদার জানান, যেহেতু জমি সংক্রান্ত বিষয় তাই অভিযোগ পাওয়ার পর সরেজমিন পরিদর্শন করে বাদী ও বিবাদী পক্ষকে কোন ধরণের বিরোধে না জড়িয়ে আদালতের মাধ্যমে নিস্পত্তি করার পরামর্শ দেয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ জনকে মারধর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আপডেট সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০