নারায়ণগঞ্জ ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নূরুল হুদা মেহেদী :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার মিজি মেনশনের পশ্চিম পাশে একটি তেঁতুলগাছের শিকড়ের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। একই সময় নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজির হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মো. মনির হোসেন, এএসআই এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযানে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬