নারায়ণগঞ্জ ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের লোকদেখানো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান

কেন্দীয় যুবদলের বিভাগীয় টিমকে ভুল বুঝিয়ে নারায়ণগঞ্জে কমিটি আনার পাঁয়তারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে চলছে দৌঁড়ঝাপ। কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় টিমকে ভুল বুঝিয়ে এক যুগধরে দলীয় কর্মসূচিতে নিক্রিয় থাকা সুবিধাবাদী মহল কমিটি আনার পাঁয়তারা করছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রটি জানায়, নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠনের ব্যাপারে নেতাকর্মীরা গত ১১ জুন দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মিলতায়নে কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় টিমের উপস্থিতি কর্মীসভা করে। সভায় দুর্দিনের কান্ডারী দলীয় কাজে সক্রিয় নেতাকর্মীদের চেয়ে দীর্ঘ একযুগের বেশি সময় ধরে দলীয় কর্মসূচিতে নিক্রিয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। পদ পেলে দলীয় কাজ করবে আর না পেলে করবেনা এমন সুবিধাবাদী নেতাকর্মীরা বিভাগীয় টিমকে ভুল বুঝিয়ে কমিটি আনতে উঠেপড়ে লেগেছে। বিভাগিয় টিমের কাছে নিজেদের উপস্থাপন করে কমিটি আনার জোরালো চেষ্টা চালাচ্ছে নিক্রিয়রা। এনিয়ে দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। দলকে ভালবেসে যেসব নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে জেল জুলম ও গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে সেসব নেতাদের মূল্যায়ন না করে, যারা নিজেদের পিঠ বাঁচাতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে গোপন আতাঁত করে আরাম আয়েশে দিন কাটাচ্ছে তাদের কমিটিতে স্থান দিলে তৃণমূল পর্যায়ে তা গ্রহণ যোগ্যতা পাবে না বলে মন্তব্য করছেন দলীয় সূত্রটি।

বৈঠকে উপস্থিত থাকা মাহনগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, যারা কমিটি আনার পাঁয়তারা করছে দুর্দিনে তারা কি ভূমিকা পালন করেছে তা খতিয়ে দেখা উচিৎ বিভাগীয় টিমের। কারণ তারা বিগত এক যুগ ধরে দলীয় কোন কর্মসূচিতে সক্রিয় ছিলনা। কমিটিতে স্থান পেলে মাঠে থাকবে, না পেলে থাকবেনা, এসব নেতাদের দ্বারা দলের কোন কল্যাণ হতে পারেনা। তাই দলের দুর্দিনে যারা রাজপথে থেকে মামলা হামলার শিকার হয়ে জেল জুলুম সহ্য করেও দলীয় কাজে সক্রিয় রয়েছে সেসব ত্যাগী নেতাকর্মীদের কমিটি দেওয় উচিৎ বলে মত প্রকাশ করেন শহিদুল ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের লোকদেখানো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

কেন্দীয় যুবদলের বিভাগীয় টিমকে ভুল বুঝিয়ে নারায়ণগঞ্জে কমিটি আনার পাঁয়তারা

আপডেট সময় : ১১:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১