নারায়ণগঞ্জ ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কমিটি থেকে সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙকরায় শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই চিঠিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক হিসেবে মো. আলমগীর হোসেন ও যুগ্ন আহবায়ক হিসেবে শাখাওয়াত হোসেন মিন্টুকে থানা কৃষকদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে অব্যাহতি প্রদানের কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল জানান, বিএনপি মনোনিত দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিয়ে ফজলুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিস্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এমন কর্মকা- দলের বিরুদ্ধে দাঁড়ানোর সামিল। তাই তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমান জানান, কমিটি পাওয়ার পর ফজলুল হক কন্ট্রাক্টর প্রথমে দুএকটি দলীয় কর্মসূচিতে অংশ নিলেও পরে তিনি আর কোন দলীয় অনষ্ঠানে অংশ নেননি। দলীয় কাজে নিক্রিয় হয়ে তিনি বহিস্কৃত সাবেক এক বিএনপি নেতার পক্ষ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল যাকে বহিস্কার করেছে এমন একজন প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানতে পেরেছি। সবার উচিত দলীয় সিদ্ধান্ত মেনে চলা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬