নারায়ণগঞ্জ ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে প্রতিনিধি সভার মাধ্যমে বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ২০২৬- ২০২৮ সালের ১৪ এপ্রিল মেয়াদ শেষ হবে।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী টিভি রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।

২০২৫ সালে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আহ্বায়ক কমিটি দীর্ঘ পাঁচ মাস যাবত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা এবং সততার সঙ্গে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করেন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।

সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায়
পুনরায় নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ৭১ টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা, যুবা বার্তা প্রতিনিধি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, লাব্বাইক সম্পাদক শাহজালাল ভুট্টু,
সাধারণ সম্পাদক বাংলা টিভি সৌদি আরব স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত সহ বিভিন্ন পদে কমিটিতে স্থান পেয়েছেন পুরাতন এবং নতুন অনেকেই।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটি কমিটি গঠন করায় আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে ধন্যবাদ জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসীর সাংবাদিক ফোরামের সদস্যরা।

নবনির্বাচিত কমিটি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যরা। আগামী দিনে নির্বাচিত কমিটির মাধ্যমে সাংগঠনিকভাবে সংবিধান অনুযায়ী বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সবাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬