নারায়ণগঞ্জ ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় যোগ্য এবং পরবর্তী ধাপগুলোতে ভালো করা প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। তিনি প্রার্থীদের দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়ারও পরামর্শ দেন।

প্রথম দিনের কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা, এআইজি (ইন্সপেকশন-২)সহ বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, ফৌজিয়া হাবিব খান, তাসমিন আক্তার, তারেক আল মেহেদী, মো. ইব্রাহিম হোসেন, ইসরাত জাহান, মো. সোহেল রানা, মো. হাসিনুজ্জামান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তারাও ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২২ ও ২৩ এপ্রিল শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি)-তে অংশ নেবেন। এই পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের বাছাই করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

নারায়ণগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬