নারায়ণগঞ্জ ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন। রবিবার ২০ এপ্রিল সকাল ৯’টায় নাসিক ২নং ওয়ার্ড মৌচাক মতিন সড়ক এলাকায় এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দারুস সালেহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলা মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক বলেন, সাধারণত এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু এখানে কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। মসজিদের প্রতি মানুষের এমন আগ্রহ আমাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী মসজিদটি বহুতল ভবনে রূপ নেবে-এটাই সবার কামনা।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় তিনি এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির গ্রহণ ও পূর্ণবাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, হাজী আব্দুস সাত্তার, মুফতি কাসেম আল হুসাইন, মুফতি জুনায়েদ হোসাইন, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি আরিফ জামিল, হাফেজ মাওলানা হাদী জ্জামান, হাজী দুলাল মিয়া, মাওলানা আরিফ উল্লাহ কাসেমী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মুক্তার হোসেন মুক্তুল, মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তার হোসেন, এনামুল হক, জুয়েল, মহিউদ্দিন ও আনসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬