নারায়ণগঞ্জ ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তারেক রহমানের সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের উপস্থিত

সিদ্ধিরগঞ্জের লোকদেখানো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লোক দেখানো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আজিবপুর এলাকায় শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলে। এতে প্রায় ২০/২৫ টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত পাঁচটি চুলার বিপরীতে অতিরিক্ত ছয়টি চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ছাড়া আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ চারটি চুলার বিপরীতে অতিরিক্ত ছয়টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের লোকদেখানো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬