নারায়ণগঞ্জ ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

শাল্লায় হিন্দু গ্রামে হামলা অশুভ ইঙ্গিত : ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :   সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হিন্দু গ্রামে এই হামলা অশুভ ইঙ্গিত বহন করে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে হিন্দু গ্রামে এই হামলা ইসলামকে বিতর্কিত করারই অপচেষ্টা মাত্র। ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়া ঝুমন দাসকে আগের দিন নিজ সম্প্রদায়ের লোকেরাই পুলিশের হাতে তুলে দিয়ার পরদিন এই হামলা দেশের সংবিধান ও আইনের প্রতিবৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নয় কি ?

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে একটি মহল সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হিসাবে সকল সময় ষড়যন্ত্র অব্যাহ রেখেছে। তারা সাধারন মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা অব্যাহত রাখছে। এই সকল ষড়যন্ত্রকারীরা কখনো ধার্মিক হতে পারে না। ইসলাম সকল সময়ই সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের কথাই বলছে।

তারা বলেন, উগ্র ধর্মীয় গোষ্টি এবং উগ্র ধর্মবিদ্বেষী গোষ্টি এই দুইই রাষ্ট্রের জন্য অকল্যাণকর। কোন ধার্মিক মানুষ কখনো উগ্রতাকে পশ্রয় দেয় না, দিতে পারে না। মনে রাখতে হবে, ধর্মের নামে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা ধর্মের শত্রু।

নেতৃদ্বয় শাল্লায় হিন্দু গ্রামে হামলার ঘটনাকে রাজনৈতিভাবে যাতে কেউ অপব্যবহার করতে না পারে সে জন্য সরকার ও দেশের আলেম-উলামাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধিদের আইনের আউতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আমাদের শপথ নিতে হবে, এক সাগরের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আমাদের সকলের। আর সকলে ঐক্যবদ্ধভাবেই এ দেশের সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখবো। কোন অপশক্তিকে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেয়া হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

শাল্লায় হিন্দু গ্রামে হামলা অশুভ ইঙ্গিত : ন্যাপ

আপডেট সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১