নারায়ণগঞ্জ ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

নারায়ণগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু মোট আক্রান্তের সংখ্যা ১০৭৩ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। এতে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। মঙ্গলবার (৫ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
এরআগে গত ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর নতুন আক্রান্ত রোগীর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা।
নারায়ণগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায় ৬৫৩ জন, সদর উপজেলায় ৩২১, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৫ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৬ জন, সদরে ১১, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪১ জন, সদর উপজেলার ১২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
এই পর্যন্ত জেলায় মোট ৩৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮৩১, সদর উপজেলায় ১৮৮৫, বন্দরে ২৪২, আড়াইহাজারে ৩৬৫, সোনারগাঁয়ে ১৯১, রূপগঞ্জে ১৫৭ জনের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু মোট আক্রান্তের সংখ্যা ১০৭৩ জন

আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০